ইতিহাস জাতির দর্পণ। জাতির সফলতা ও ব্যর্থতার প্রমাণ। আমাদের ইতিহাস গৌরবের।আমাদের অতীত সৌরভের।। আমাদের ইতিহাসের পাতায় পাতায় সাহস আর শৌর্যের গল্প। আমাদের অতীতের খাতায় খাতায় বিজয় আর বিরত্বের গল্প। আমাদের আছে স্বর্ণাক্ষরে লেখার মতো বিশাল ইতিহাস, আমাদের রয়েছে পৃথিবী আজীবন মনে রাখবে এমন সব বীর। এমন কিছু মহান মুসলিম বীরদের নিয়েই হাসানাহ পাবলিকেশন আয়োজন করেছে তিনটি ইতিহাস সম্পর্কিত বই।
প্রথম বই: খালিদ ইবনুল ওয়ালিদ রা.
লেখক: ইলিয়াস আশরাফ
পৃষ্ঠা: ৪৬৪; বাঁধাই: হার্ডকভার
এই বইটি ইতিহাসের সর্বকালের মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ রা. কে নিয়ে। উনার সামগ্রিক জীবন নিয়ে এই বইটি রচিত। এই বইটি পড়লে খালিদ ইবনুল ওয়ালিদ রা.কে জানা যাবে অদ্যোপান্ত।
২য় বই: খলিফাদের সোনালি ইতিহাস
লেখক: পাকিস্তানের বিখ্যাত ঐতিহাসিক ড. আব্দুল কুদ্দুস হাশেমি
পৃষ্ঠা: ৫৪৪; বাঁধাই: হার্ডকভার
এই বইটি ইতিহাসের সমস্ত খলিফাদের নিয়ে, যারা যুগে যুগে মুসলিমদের নেতৃত্ব দিয়েছে পালন করেছে মুসলিমদের অভিভাবকত্ব। সেই মহান খলিফাদের নিয়েই রচিত এই বইটি। বলা যায় এক মলাটে পুরো খেলাফতের ইতিহাস। এক মলাটে ১০৩ জন খলিফার ইতিহাস।
৩য় বই: সীমান্তের মহাবীর
লেখক: কর্নেল মুহাম্মদ ফারাজ
পৃষ্ঠা: ২৩০; বাঁধাই: হার্ডকভার
এই বইটিতে বিখ্যাত সেনাপতি পারস্য বিজেতা মুসান্না ইবনে হারেসা রা. কে নিয়ে। এই মহানবীরকে নিয়ে বাংলায় এটাই কোন প্রথম বই। এই বইটি উনার জীবনী জানার সাথে সাথে আবু বকর রা. এবং উমর রা. এর খেলাফতকালের বিজয়াভিযানের ইতিহাস তুলে ধার হয়েছে।
বই তিনটি একত্রে বিশেষ অফারে পাচ্ছেন মাত্র 1190 টাকা। ডেলিভারি চার্জ ফ্রি।
.png)